ক্যামেরায় চমক নিয়ে আসছে হুয়াওয়ের নোভা ৫
নোভা সিরিজের নতুন ফোন নিয়ে আসছে হুয়াওয়ে । সম্প্রতি ফোনটি নিয়ে অনেক তথ্য ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে। হুয়াওয়ে নোভো ৩ গত বছর জুলাই মাসে উন্মোচন করা হয়েছিলো, তাই ধরে নেওয়া হচ্ছে এই বছর জুলাই মাসেই নোভো ৫ উন্মোচিত হতে পারে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে নোভা ৫ এর ব্যাক কভারের ছবি প্রকাশিত হয়েছে। ব্যাক কভার দেখে বুঝা যাচ্ছে, ফোনটিতে ট্রিপল ক্যামেরা থাকছে। ফোনের পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। এর মানে হচ্ছে, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যানার ব্যবহার করা হবে । ফোনটির নিচের দিকে রয়েছে এক্সটারনাল স্পিকার, ইউএসবি/মাইক্রোইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক। ফোনটির ডান দিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। অন্য এক ফাঁসকারী থেকে জানিয়েছে, নোভা ৫ এ হুয়াওয়ে পি৩০ এর মতো থ্রিপল রিয়ার ক্যামেরা, ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ফোনটির পেছনে







